শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ইন্টারনেট ছাড়া চালানো যাবে হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদানে ফোনে নেট থাকা বাধ্যতামূলক। তবে এই মেসেজিং প্ল্যাটফর্মের নতুন ফিচারে এবার ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। এমনকি ফোন বন্ধ থাকলেও করা যাবে মেসেজ। এজন্য নতুন অ্যাপ এনেছে মার্কিন সংস্থাটি।

সম্প্রতি উইন্ডোজ গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন অ্যাপ নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

যেভাবে অ্যাপ ডাউনলোড করবেন

কম্পিউটারে মাইক্রোসফট স্টোর থেকে নতুন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার পরে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে। একবার এই অ্যাপ কম্পিউটার থেকে লগ ইন হয়ে গেলে ফোনে ইন্টারনেট না থাকলেও কম্পিউটার থেকে এই মেসেজিং অ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। তবে সেই ক্ষেত্রে কম্পিউটার অথবা ল্যাপটপে সক্রিয় ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক।

কীভাবে ব্যবহার করবেন?

শুরুতেই উইন্ডোজ কম্পিউটারে মাইক্রোসফট স্টোর ওপেন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। এরপরে এই অ্যাপ কম্পিউটারে ওপেন করলে স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন। এই কোড ফোন থেকে স্ক্যান করতে হবে। এই জন্য ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনি থেকে লিংকড ডিভাইসেস অপশন সিলেক্ট করুন।

এবার লিংক ডিভাইসেস অপশন সিলেক্ট করলে ফোনে ক্যামেরা ওপেন হবে। এবার স্ক্যান করতে হবে কম্পিউটার ডিসপ্লের কিউআর কোড। এই কোড স্ক্যান করলে কম্পিউটারে লগ ইন হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। একবার লগ ইন হয়ে গেলে ফোনে ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক নয়। শুধু কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে হোয়াটসঅ্যাপ। তবে কিউআর কোড স্ক্যান করার সময় ফোন ও কম্পিউটার উভয় ডিভাইসেই সক্রিয় ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ