মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

এবার হাইআতুল উলয়া পরীক্ষার নিবন্ধন করতে হবে অনলাইনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র দাওরায়ে হাদীস পরীক্ষার অনলাইন নিবন্ধন শুরু হচ্ছে।

আজ সোমবার (২৯ আগস্ট) বোর্ডটির চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের বরাতে অফিস ব্যবস্থাপক মাওলানা অছিউর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে ১৪৪৪ হিজরী/২০২৩ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন এবার অনলাইনে হবে। নিজ নিজ মাদরাসার কম্পিউটার থেকে প্রত্যেক মাদরাসা দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করাবে। ১ রবিউল আউওয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে, ইনশা-আল্লাহ।

মাওলানা অছিউর রহমান জানান, অনলাইনে সুষ্ঠুভাবে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশের সকল দাওরায়ে হাদীস মাদরাসাকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে আল-হাইআতুল উলয়া বিগত বছরের প্রত্যেক মারকায-মাদরাসার কম্পিউটার জানা এক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করবে। দ্বিতীয় ধাপে মারকায মাদরাসাসমূহ নিজ নিজ আওতাধীন মাদরাসাসমূহের কম্পিউটার জানা একজনকে প্রশিক্ষণ প্রদান করবে। আল-হাইআতুল উলয়ার অফিস প্রশিক্ষণে সব ধরণের সহায়তা প্রদান করবে।

সবশেষে তিনি জানান, প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১০ সেপ্টেম্বর ২০২২ (শনিবার) থেকে। আল-হাইআতুল উলয়ার অফিসের দায়িত্বশীলগণ মারকায-মাদরাসার সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রত্যেক মারকায-মাদরাসাকে প্রশিক্ষণের সময়সূচি অবহিত করবেন। এ বিষয়ে সকল মাদরাসার মুহতামিম ও দায়িত্বশীলগণের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ