বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাশিয়া থেকে গম আমদানি করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া থেকে পাঁচ লাখ টন গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতি টন ৪৩০ ডলার দরে এই গম আমদানি করা হবে বলে দুই দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গম আমদানিতে সংকটে পড়েছে  বাংলাদেশ। এরই মধ্যে গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে। যার ফলে আরও সংকট বেড়ে যায়।

এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে কম আমদানির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। জানুয়ারির মধ্যে ধারাবাহিকভাবে চালান শুরু হবে।

আরেক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে নয়, বরং ডলারে গমের দাম পরিশোধ করবে বাংলাদেশ। প্রতি টন গমের দামের সঙ্গে ভাড়া, বীমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার কিনছে। তবে তিনি এর বিস্তারিত কিছু বলেননি।

ডলারে দাম পরিশোধের বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা বিশ্বের ২৪টি ব্যাংকের মাধ্যমে ডলার দিয়ে রাশিয়ার কাছ থেকে খাদ্যশস্য ও সার আমদানি করতে পারব, এ ধরনের আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ