বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

করোনার টিকা : ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার টিকা নিয়ে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না। কোম্পানিটির দাবি, করোনার টিকা তৈরিতে মডার্নার উদ্ভাবিত প্রযুক্তি 'কপি' করেছে ফাইজার-বায়োএনটেক। মহামারির কয়েক বছর আগে মডার্না ওই প্রযুক্তি উদ্ভাবন করেছিল।

শুক্রবার আর্থিক ক্ষতিপূরণ দাবি করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি ডিস্ট্রিক্ট কোর্ট এবং জার্মানির ডুসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে মামলা দায়ের করেছে মর্ডানা। খবর রয়টার্সের।

মডার্নার প্রধান নির্বাহী স্টেফানি ব্যানসেল বলেন, কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগেই এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছি আমরা। এই প্রযুক্তিতে আমরা পথিকৃৎ। এটি তৈরিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। কিন্তু অনুমতি ছাড়াই ফাইজার-বায়োএনটেক আমাদের এমআরএনএ প্রযুক্তি কপি করেছে, যা ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে পেটেন্ট করেছে মডার্না।

এক দশক আগে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজভিত্তিক মডার্না মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) টিকা প্রযুক্তি উদ্ভাবন করে, যা করোনার টিকা উদ্ভাবনে অভূতপূর্ব গতি এনে দেয়। এই প্রযুক্তি মূলত মানুষের কোষকে কীভাবে প্রোটিন ইমিউন প্রতিক্রিয়া শুরু করতে পারে, তা শেখায়।

করোনার টিকা উদ্ভাবনকারী প্রথম কয়েকটি কোম্পানির মধ্যে ছিল মডার্না ও ফাইজার-বায়োএনটেক। এই বছর কভিড টিকা থেকে মডার্না আয় করেছে ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার। আর ফাইজারের টিকা থেকে আয় এসেছে ২২ বিলিয়ন ডলার।

এদিকে ফাইজার জানিয়েছে, তারা এখনো মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না এবং এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছে না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ