বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিএনপি ভোটে জিতে এলেই স্যালুট করে চলে যাবো: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি ভোটে জিতে আসতে পারলে আওয়ামী লীগ স্যালুট করে ক্ষমতা ছেড়ে চলে যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দেশের কিছু মিডিয়া আছে, সুশীল সমাজ আছে, যারা বলছে- দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে সুশীল সমাজ পত্রিকায় দেখে জিনিসপত্রের দাম বাড়ছে কী না, তারা স্বপ্ন দেখে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক। ফখরুল ইসলাম আলমগীর, রিজভীরা হুমকি দিয়ে যাচ্ছে সরকার পতনের। কিন্তু ২০১৫ সালে তারা পারে নাই, আগামীতেও পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে তারা ভোটে জিতে আসুক। আমরা স্যালুট করে চলে যাব।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে পর্যাপ্ত সারের মজুত আছে। সার নিয়ে চতুরতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা, ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।

মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে জামায়াত-বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। অর্থনীতি এবং খাদ্যের দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছে। সারা পৃথিবী আজ এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তেল, রড থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে। তুরস্কে ৭৮ ভাগ মুদ্রাস্ফীতি হয়েছে। আইএমএফের বার্ষিক মূল্যায়নে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানের মতো দেশে নেগেটিভ গ্রোথ দেখানো হয়েছে। সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি চার শতাংশ বৃদ্ধি পেয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ