বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২১শে আগস্ট প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। কারণ, তিনি এত জনপ্রিয় যে, নির্বাচন হলে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। সে কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়। এবারের নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।

তিনি বলেন, মির্জা ফখরুল যখন বলেন শেখ হাসিনা এত চক্রান্ত আর ষড়যন্ত্রের কথা কেন বলেন, কারণ প্রধানমন্ত্রীকে ২০ বার হত্যার চেষ্টা করা হয়েছে। চক্রান্ত করা হয়েছে। তিনি ষড়যন্ত্রের কথা বলবেন না? আগস্ট মাস এলে ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়। কারণ, সবার সামনে ষড়যন্ত্রের ঝাঁপি খুলে যায়। ২১শে আগস্ট এলে ষড়যন্ত্রকারীদের মুখচ্ছবি ভেসে ওঠে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২১শে আগস্ট ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে হত্যায় ব্যর্থ হয়েছে। তাই এখনও ষড়যন্ত্র চলছে৷ এ কথা আমরা যেমন জানি, তেমন আপনারা জানেন । কাজেই তাকে সরাতে হলে হত্যার বিকল্প তো নেই৷ সেজন্য আজও ষড়যন্ত্র হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এত জনপ্রিয় ছিলেন যে নির্বাচনে তাকে হারানো কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। সেজন্যই তাকে হত্যা করা হয়েছে । না হয় এমন হত্যাকাণ্ড কেন?

তিনি আরও বলেন, এবার কিন্তু আমরা খুব সজাগ ও সতর্ক। আমরাও জানি কোথায় কে কী করছেন। বিদেশিদের দরবারে কোথায় কোথায় বৈঠক হচ্ছে। এবার চোখ-কান খোলা রেখেছি, শেখ হাসিনাকে টার্গেট করে পার পাবেন না। মুচলেকা দিয়ে আর রাজনীতি করব না। কোন কাপুরুষটা বিদেশ চলে গিয়েছিল, সে হলো আপনার প্রধান নেতা। মুচলেকা দিয়ে বলেছিলেন- আর রাজনীতি করবেন না, এখন বিদেশে টেমস নদীর পাশে বসে কলকাঠি নাড়েন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ