বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের উত্তরপ্রদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দিবাগত রাতে ভূমিকম্পে কেঁপে উঠে রাজ্যটি। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টা ১২ মিনিটে উত্তরপ্রদেশের বাহরাইচে ভূমিকম্প হয়। যেখান থেকে ভারত-নেপাল সীমান্তের দূরত্ব খুব একটা বেশি নয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর-পশ্চিমে ১৭০ কিলোমিটার, লখনউয়ের উত্তর ও উত্তর-পূর্বে ১৩৯ কিলোমিটার, প্রয়াগরাজের উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৮ কিলোমিটার, আগ্রার পূর্ব ও উত্তর-পূর্বে ৩৩৪ কিলোমিটার; উত্তরাখণ্ডের পিথোরাগড়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১৯৬ কিলোমিটার, উত্তরাখণ্ডের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩২১ কিলোমিটার দূরে অবস্থান করছে ভূমিকম্পের উৎসস্থল।

ভূমিকম্পে উত্তরপ্রদেশের লখনউ, বরেলি, গোরখপুর, কানপুর, রায়বরেলি, আগ্রা, উত্তরাখণ্ডের বাঘেশ্বর, হলদিওয়ানি, নয়াদিল্লির একাংশেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে নেপালের একাংশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র থেকে। তবে আপাতত ভারতের কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ