রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী জীবন হুমকিতে ফেলে উপার্জনের পথে পা বাড়ানো আত্মহত্যার শামিল

মিশরের অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা দেবে মিশর। গতকাল বৃহস্পতিবার কায়রোর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত ১৫ আগস্ট কায়রোর বাংলাদেশ দূতাবাসের এক বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, এখন থেকে বাংলাদেশিরা শর্ত সাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।

যেসব বাংলাদেশি নাগরিক জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা সেনজেনভুক্ত দেশ ভ্রমণ করেছেন, তারা মিশরে অন অ্যারাইভাল ভিসা পাবেন। আগামী এক বছরের জন্য এ নিয়ম প্রযোজ্য থাকবে। তবে মিশর ভ্রমণে আগ্রহীদের এ সার্কুলার সঙ্গে রাখারও অনুরোধ জানানো হয়েছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ