বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

চলমান সংকট নিরসনের মূল উপায় খোদাভীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি রফিকুল ইসলাম আলমাদানী ||

পৃথিবীটা বৈচিত্র্যময় মানুষের একটি আবাসস্থল। এতে বাস করে সুখী-দুঃখী, ধনী-গরিব, সাদা-কালো বিভিন্ন পর্যায়ের জনগোষ্ঠী। এ পৃথিবীতে কেউ আছে রাজা, কেউ প্রজা। কেউ থাকে ফুটপাতে, কেউ মহলে। বৈচিত্র্যময় এ জীবনযাত্রায় সবার লক্ষ্য নির্মল শান্তির নীড় গড়া। হৃদয়ে সবাই আঁকে আনন্দ সুখের পরশে উজ্জীবিত হওয়ার স্বপ্ন।

তবে সবই মহান আল্লাহর নিয়ন্ত্রণে। তাঁর ইচ্ছায় কেউ সুখ-শান্তির সৌভাগ্য লাভ করে। কারও ভাগ্যে নেমে আসে দুঃখ, বেদনা, মহামারি, অশান্তি ও বিষাদ-ক্লিষ্ট। আসে অভাব-অনটন, পরাজয়, অসম্মান ও মহাবিপদের গ্লানি। কোরআন-সুন্নাহর আলোকে সবই মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।

আল্লাহ ঘোষণা করেন, ‘আর আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফলফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ (সুরা বাকারা, আয়াত ১৫৫)

অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ‘অবশ্যই ধনসম্পদে ও জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং নিশ্চয়ই তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং খোদাভীতি অর্জন কর তবে তা হবে একান্ত দৃঢ় সংকল্পের কাজ।’ (সুরা আলে ইমরান, আয়াত ১৮৬)

কখনো আপদ-বিপদ ও সংকট, সমস্যা মানুষের পাপাচার ও অন্যায়ের কারণে এসে থাকে। যেন তারা পাপ ও অন্যায় থেকে সতর্ক হয়ে যায়। এ হিসাবে বিপদ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক ধরনের অনুগ্রহ। আল্লাহ ইরশাদ করেন, ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম, আয়াত ৪১)

ইবনে ওমর (রো.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা যখনই প্রকাশ্য অপকর্মে লিপ্ত হবে তখনই এমন মহামারি ও দুর্ভিক্ষে পতিত হবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কখনো প্রত্যক্ষ করা যায়নি। যখন তোমরা মাপে কম করবে, অভাব-অনটন ও অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার হবে। যখন তোমরা জাকাত আদায় বর্জন করবে, অনাবৃষ্টির শিকার হবে। যখন আল্লাহ ও রসুলের বিধান পালনে উদাসীন হবে, তোমরা শত্রু মাধ্যমে আক্রান্ত হবে। আর যখন খোদাপ্রদত্ত কিতাবের বিধান পরিহার করবে, তোমরা দুঃখ-দুর্দশায় নিপতিত হবে।’ (ইবনে মাজাহ)

গোটা বিশ্বের মানুষ আজ বহুমুখী সংকটের সম্মুখীন। হিংসা-বিদ্বেষ, হানাহানি, মারামারি ও যুদ্ধবিগ্রহের অমানবিকতায় পিষ্ট হচ্ছে গোটা বিশ্ব। ক্ষুধা, দারিদ্র্য ও নানামুখী সংকটে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হওয়ার দ্বারপ্রান্তে। যুদ্ধপ্রেমিকদের রোষানলে ধুঁকà¦