রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এল তার্ফ এ ২৪ ও সেতিফে ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

গতকাল বুধবার (১৭ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদৌদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিউনিসিয়া সীমান্ত সংলগ্ন প্রদেশ এল তার্ফে সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়েছে দাবানল। সেখানেই, আগুনে পুড়ে ২৪ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, সেতিফ শহরে একটি বাড়িতে আগুন লাগলে, মৃত্যু হয় দুই মা-মেয়ের। এ পর্যন্ত অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে সাড়ে ৩শ’ বাসিন্দাকে।

তিনি আরও জানান, হেলিকপ্টারের সহযোগিতায় পানি ও রাসায়নিক ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার ব্রিগেড। তাদের বক্তব্য অনুসারে, এখনো অঞ্চলটিতে সক্রিয় ১৬টি ছোটবড় দাবানল। জ্বলছে মাইলের পর মাইল এলাকা।

উল্লেখ্য, ২০২১ সালেও আলজেরিয়ায় দাবানলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯০ জন। পুড়েছে দুই লাখ ৪৭ হাজার একরের বেশি অঞ্চল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ