বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

সিলেটে আজিমুশ্বান ইজতেমা বাস্তবায়নে আঞ্জুমানে হেফাজতে ইসলামের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট আলিয়া মাদরাসা ময়দানে আগামী ১৭-১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুদিন ব্যাপী আজিমুশ্বান ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আজ ১৩ আগস্ট শনিবার দুপুর ১১টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা আমীর মাওলানা আব্দুল কাদির বাঘরখালীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলায়হি মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি করপোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব আসাদ উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ওলিউর রহমান, আঞ্জুমানের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুস সবুর-সহ সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

মতবিনিময় সভার মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করে আসন্ন আজিমুশ্বান ইজতেমাকে সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। ইজতেমাকে সিলেটের স্মরণীয় ও সাফল্যমণ্ডিত একটি সমাবেশে রূপান্তরিত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে প্রত্যেকেই সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। অতিথিরা আন্তরিক আশাবাদ ব্যক্ত করে বলেন, ১৭-১৮ নভেম্বরের ইজতেমাটি দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ সকল মুসলিমের একতার একটি মাইল ফলক।

সিলেট সিটি করপোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে জানান—ইজতেমার বিশাল আয়োজনে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সমাবেশস্থলের মূল প্যান্ডেল, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও পর্যাপ্ত মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে।

তাবলিগ জামà