বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

আগামী মাসে দেশে ফিরছেন নওয়াজ শরিফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ আগামী মাসে দেশে ফিরতে পারেন। পাকিস্তানের মন্ত্রী ও সিনিয়র পিএমএল-এন নেতা জাভেদ লতিফ জানিয়েছেন, 'জনগণের প্রতিনিধিত্ব' করার জন্য তিনি ফিরছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে লতিফ বলেন, 'চিকিৎসকেরা' তাদের সিদ্ধান্ত জানিয়েছেন এবং নওয়াজ তাদের ডাকে সাড়া দিয়ে ফিরবেন।

লতিফ বলেন, 'চিকিৎসকেরা নানা সময়ে তাদের অভিমত পরিবর্তন করেন। জনগণই তার চিকিৎসক। জাতি তার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে নওয়াজ শরিফের ফিরে আসা দরকার।'

দুর্নীতিবিষয়ক একটি আদালত ২০১৮ সালে আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতির মামলায় নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেয়। এছাড়া এভেনফিল্ড প্রপার্টিজ মামলায় তার ১১ বছরের কারাদাণ্ড এবং ৮ মিলিয়ন পাউন্ড (১.৩ মিলিয়ন রুপি) জরিমানা হয়।

তবে লাহোর হাইকোর্ট ২০১৯ সালে তার সাজা স্থগিত করে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়। তিনি২০১৯ সালের ১৯ নভেম্বর লন্ডন যান। তারপর থেকে তিনি দেশে ফেরেননি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান লাহোরে এক সমাবেশে দাবি করেন, তোশাখানা ঘটনা এবং নিষিদ্ধ তহবিল নিয়ে তাকে অযোগ্য ঘোষণা করতে এবং লন্ডন থেকে নওয়াজ শরিফকে ফেরাতে ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা নওয়াজ শরিফকে সেপ্টেম্বরের শেষ দিকে দেশে নিয়ে আসবে। আর আমাকে কলঙ্কিত করতে চরিত্র হনন কার্যক্রম শুরু হবে। সূত্র : জিও টিভি

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ