শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

ব্যক্তিগত গাড়িতে বাসের ধাক্কা, আহত জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তাকে বহনকারী সরকারি গাড়িতে একটি বাস ধাক্কা দিলে আহত হন তিনি।

শনিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে খিলক্ষেতের লা-মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তার প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, বাসের ধাক্কায় গাড়ির ঝাঁকুনিতে জি এম কাদের ব্যথা পেয়েছেন। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই বা কাটেনি।

তিনি আরও জানান, বিকেলে অফিস শেষে বনানী থেকে সরকারি গাড়িতে উত্তরার বাসভবনে ফিরছিলেন জাপা চেয়ারম্যান। এ সময় তার গাড়িটি অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

খিলক্ষেত থানার ওসি তানভীর আহমেদ জানান, একটি মোটরসাইকেলকে বাঁচাতে ‘শ্যামল বাংলা’ পরিবহনের একটি বাস হঠাৎ ব্রেক করে। এতে পেছনের একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও জি এম কাদেরকে বহনকারী গাড়ি একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়। বিরোধী দলের উপনেতার গাড়িচালকের সঙ্গে সমঝোতায় প্রাইভেট কার, মাইক্রোবাস ছেড়ে দেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ