বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

রেমিট্যান্স আনতে শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেমিট্যান্স আনার ক্ষেত্রে নিয়ম আরও শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রেমিট্যান্স আনেত বিদেশি কোনও মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে আগাম অনুমতি নিতে হবে না।

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলারে এ তথ্য জানিয়েছে।

সার্কুলারের তথ্যমতে, নতুন নিয়মে চুক্তি করার পর বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে বিস্তারিত জানাতে হবে। আর বাংলাদেশ মিশনের প্রত্যয়নপত্র ছাড়াও চুক্তি করা যাবে।

মূলত, বিদেশ থেকে প্রবাসীদের রেমিট্যান্স আনতে অনেক ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউজ রয়েছে। যাদের নিজস্ব এক্সচেঞ্জ হাউস নেই তারা বিদেশি মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তির মাধ্যমে রেমিট্যান্স পাঠায়।

এদিকে চলমান ডলার সংকটের মধ্যে চলতি আগস্ট মাসের প্রথম ৭ দিনে ৫৫ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ