মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মোরশেদ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির রুয়ি হামিরিয়া এলাকায় গত রোববার এ দুর্ঘটনা ঘটে।

মোরশেদ হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম এনায়েতপুর গ্রামের সিকদার পাড়ার হাদু গাজীর বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। তার পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, মোরশেদ গত ছয় বছর আগে ওমান গিয়েছিলেন। এই সময়ের মধ্যে একবারও বাড়িতে আসেননি। সামনের বছর তার বাড়িতে আসার কথা ছিল।

পাঁচ ভাই-বোনের মধ্যে মোহাম্মদ মোরশেদ ছিলেন দ্বিতীয়। তার মরদেহ রুয়ি হামিরিয়া এলাকায় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ