বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আজ টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট নগরীর বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশপাশ এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামত কাজের জন্য এই এলাকার একটি ব্র্যাঞ্চ লাইন বন্ধ রাখা হবে। তবে মেইন সড়কের লাইনগুলোতে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকবে।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।

তিনি বলেন, একটি ব্র্যাঞ্চ লাইনে মেরামত কাজের জন্য বারুতখানা ও হাওয়াপাড়াসহ আশপাশ এলাকায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মেইন লাইনগুলোতে বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকবে।

বিদ্যুৎ বন্ধের বিষয়ে বুধবার সন্ধ্যায় এসব এলাকায় মাইকিংও করা হয় বলে তিনি জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ