বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

'সরকারের দুর্নীতি আড়াল করতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকারের দুর্নীতিকে আড়াল করতে জ্বালানি তেলে দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। ফলে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তেলের দাম বাড়ানোর কারণে নিত্যপণ্যের দাম আরও বাড়বে, মূল্যস্ফীতির কারণ হবে। দেশকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। এ ছাড়া বিকল্প নেই।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চাঁদপুরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, সরকার অন্তিম শয্যায় অবস্থায় থাকার পরও মিথ্যার আশ্রয় নিয়েছে। সরকার গত ৭ বছরে ৪৩ হাজার কোটি টাকা লাভ করার পরও জনগণের স্বার্থে কাজ করতে পারছে না। সরকার সেবার মানসিকতা বাদ দিয়ে ব্যবসায়ী মানসিকতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, তেলের দাম ১ লক্ষ টাকা লিটার হলেও সরকার দলীয় লোকজনের কোন সমস্যা নেই। কেননা তারা দুর্নীতি করে প্রচুর টাকা কামিয়েছে। কিন্তু জনগনের কী হবে?

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নুল আবেদীন। জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ