বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জিনিসপত্রের দাম বাড়ায় কেউ মারা যায়নি : পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘জিনিসপত্রের দাম বাড়ায় এখনও কেউ মারা যায়নি’ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (১০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ পাইলট প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। যারা আমাদের পছন্দ করে না তারা বলছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে সত্য, তবে জিনিসপত্রের দাম বাড়ায় এখনও কেউ মারা যায়নি, আশা করি মরবেও না।

তিনি বলেন, প্রতিদিন ২-৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষের কষ্ট হচ্ছে। যুদ্ধের কারণে তেল-গ্যাস বন্ধ হয়ে গেছে। একটি মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমরা বলেছিলাম হবে না। আর মাত্র একটি মাস আমরা আগের জায়গায় ফিরে যাব।

তিনি বলেছেন, আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজবে না। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, ওপরে ফেলা অসম্ভব।

তিনি বলেন, সেনাবাহিনীর বন্দুকের জোরে বিএনপি ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগ আসে নাই। বিদায় ঘন্টা না, কোনো ঘণ্টা বাজানোর ভয়ভীতি আওয়ামী লীগের নেই।

শান্তিগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো. মাসহুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শান্তিগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতির সভাপতি প্রভাষক নূর হোসেন, সমবায় অধিদপ্তরের সিলেট বিভাগের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি বিশ্বাস প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ