মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের সব সভা ভার্চুয়ালি করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি সাশ্রয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর সব সভা ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার উপ-সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি সাশ্রয়ের জন্য শারীরিক উপস্থিতি পরিহার করে ভার্চুয়ালি সভা আহ্বান করা প্রয়োজন। এছাড়া যেসব সভা ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে তার লিংক সভায় অংশগ্রহণের সুবিধার্থে ভার্চুয়ালি দেয়া আবশ্যক।

এ অবস্থায় একান্ত অপরিহার্য না হলে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শারীরিক উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি সভা আহ্বানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ