বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

গ্যাস উত্তোলন বাড়াতে উদ্যোগ নিচ্ছে বাপেক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান পরিস্থিতি বিবেচনায় গ্যাসের উত্তোলন বাড়াতে বাপেক্স বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান।

আজ মঙ্গলবার জ্বালানি নিরাপত্তা দিবসে অনলাইন আলোচনায় এ কথা জানান তিনি।

আলোচনায় ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীনসরুল হামিদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশে গ্যাস উত্তোলন বাড়াতে হবে।

বিদ্যুৎ, শিল্পখাতসহ সব মিলিয়ে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট। উত্তোলন হয় ২৩০ কোটি ঘনফুট। আর আমদানি করা হয় ১০০ কোটি ঘনফুটের বেশি এলএনজি। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের স্পট মার্কেটে গ্যাসের দাম বেড়েছে কয়েকগুণ। দীর্ঘমেয়াদি চুক্তিতে এখন আসছে মাত্র ৫০ কোটি ঘনফুট।

এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, দেশে গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত উদ্যোগ নেই। ভালো সম্ভাবনা দেখা গেলেও আমলে নিচ্ছে না সরকার। জ্বালানি প্রতিমন্ত্রীও মনে করেন, আমদানিতে বড় অংকের ভর্তুকি এড়াতে এখন উত্তোলনে জোর দিতেই হবে।

গ্যাস রপ্তানি না করার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে সঠিক ছিল তা এবার প্রমাণিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

১৯৭৫ সালে বিদেশি প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর কেনা পাঁচটি গ্যাসক্ষেত্রে ১৫ টিসিএফ গ্যাস মজুত ছিলো। এর পর আবিষ্কৃত ২১টি ফিল্ডে মেলে মাত্র ১২ টিসিএফ। তাই গ্যাস নির্ভরতা কমাতে বহুমুখী জ্বালানির ওপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা।

আলোচনায় বিপিসি চেয়ারম্যান আরো জানিয়েছেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ টন, যা এক দশক আগেও ছিল ৫০ লাখ টনের কম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ