বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

দু’দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ ইয়াহিয়ার আমন্ত্রণে দুদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের সভাপতি, হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

জানা যায়, আজ সকালে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। চট্টগ্রাম পৌঁছে তিনি হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া, শাইখুল হাদিস শেখ আহমদ সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত করবেন।

বেফাক সভাপতি হাটহাজারী মাদ্রাসা ছাড়াও মেখল মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা এবং পটিয়া মাদ্রাসা সফর করবেন বলে আশা করা হচ্ছে। এ সময় তিনি এসব মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে ওলামায়ে কেরামের ঐক্য, কওমি মাদ্রাসার শিক্ষার উন্নয়ন ও নীতিগত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আল্লামা মাহমুদুল হাসান দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল মারিফের মহাপরিচালক আল্লামা সুলতান য‌ওক নদবী এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও জানা যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ