শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

দারুল উলুম দেওবন্দে স্মার্ট ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ, মাদারে মাদারিসে কওমিয়া, দারুল উলুম দেওবন্দ মাদরাসার শিক্ষার্থীদের জন্য স্মার্ট ফোন বা মাল্টিমিডিয়া ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

গতকাল রোববার দারুল উলুম দেওবন্দের দারুল ইকামা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসার সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, বছরের শুরুতে, লিখিতভাবে ও মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল, দারুল উলূম দেওবন্দে মাল্টিমিডিয়া মোবাইল নিষিদ্ধ।

ঈদুল আজহার বন্ধে বাড়ি গিয়ে তারা যেন তাদের মোবাইল নিয়ে না আসে। এরপর মাল্টিমিডিয়া মোবাইলসহ কাউকে পাওয়া গেলে নিয়ম অনুযায়ী বহিষ্কার করা হবে।

এ ঘোষণার পর এখন জানা গেছে অনেক শিক্ষার্থীর কাছে এখনও মাটি মিডিয়া মোবাইল আছে। অতএব, যত তাড়াতাড়ি সম্ভব এই মোবাইল ফোন সরিয়ে ফেলুন। শিক্ষকরা বা নাজেমে দারুল-ইকামা যে কোনো সময় চেক করতে পারে। যাদের কাছ থেকে স্মার্ট বা মাল্টি-মিডিয়া মোবাইল পাওয়া যাবে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরণের অজুহাত গ্রহণযোগ্য হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ