সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

গা*জায় ইস*রায়ে*লি হামলার নি*ন্দা জানিয়েছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাইজুল্লাহ মাহফুজ ।। তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আলী আরবাশ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নিন্দা করেছেন।

শনিবার আরবাশ তার একটি টুইট বার্তায় বলেছেন ইসরায়েলি দখলদার রাষ্ট্র আবারও গাজা উপত্যকায় বেসামরিক ও শিশুদের টার্গেট করে হত্যা শুরু করেছে।

তিনি আরও বলেন, আইন ও নৈতিকতা বিরোধী নিরাপত্তা নীতির নামে সমগ্র বিশ্বের নাকের ডগায় বসে (চোখের সামনে) নৃশংসতা চালিয়ে যাচ্ছে দখলদার প্রধান ইসরায়েল।

আমাদের ফিলিস্তিনি ভাইদের টার্গেট করা এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং হামলায় আমাদের নিহত ভাইদের প্রতি আল্লাহর অনুগ্রহ কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা গাজা উপত্যকা লক্ষ্য করে শুক্রবার বিকেলে অভিযান শুরু করেছে। সাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, এখন পর্যন্ত একটি মেয়েসহ ১১ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র:

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ