বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

আশুরা উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র আশুরা ১৪৪৪ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৮ আগস্ট, সোমবার) বাদ যোহর (দুপুর ১.৩০ টা) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগামীকাল ৯ আগস্ট, ১০ মুহাররম মঙ্গলবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন জামেয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর মাদ্রাসার মুহতামীম শায়খুল হাদীস আল্লামা নেয়ামত উল্লাহ ফরিদী। আলোচনা শেষে তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আনিছুর রহমান সরকার।

এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, ড. সৈয়দ শাহ এমরান, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে আগামীকাল বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ