সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

গা*জায় ই*সরা*য়েলি হাম*লায় বিশ্বের নীরবতা দুঃখজনক: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েকদিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির তৃতীয় দিনের মতো হামালায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

আহত হয়েছেন দুই শতাধিক। ইসরায়েলের এমন ভয়াবহ হামলার নিন্দা জানিয়ে বিশ্বের নীরবতাকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

এক টুইটার বার্তায় ইসরায়েলি হামলার কিছু ছবি প্রকাশ করে নাসের কানানি বলেন, এগুলো হলো ইহুদিবাদী- বর্ণবাদী শাসকগোষ্ঠীর গাজায় সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তুর উদাহরণ। গাজায় ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থার নীরবতা শোচনীয় ও দুঃখজনক।

ইসরায়েলের দাবি ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে তারা এই অভিযান শুরু করেছে। ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

সে বছর দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েল তাদের এই চলমান অভিযানের নাম দিয়েছে ‘ব্রেকিং ডন’ ও এক সপ্তাহ ধরে এই অভিযান চলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে গাজায় বিমান হামলার মধ্যেই শনিবার ইসরায়েলি শহরগুলোতেও অনবরত ক্ষেপণাস্ত্রের সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ