মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা পীর বাবাকে দিয়ে দোয়া করানো কি আবশ্যক? জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জমিয়তের জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে হেফাজত মহাসচিব

দেশের দুর্বল ১০ ব্যাংক চিহ্নিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রেণিকৃত ঋণের মাত্রা, মূলধন পর্যাপ্ততা, ঋণ-আমানত অনুপাত এবং প্রভিশনের পরিমাণের ওপর ভিত্তি করে দুর্বল ১০টি ব্যাংক চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। ত‌বে ব্যাংকগু‌লোর নাম জানানো হয়নি।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন গভর্নর আবদুর রউফ তালুকদার।

তিনি জানান, দুর্বল ব্যাংকগু‌লোর নাম বল‌তে চাই না। কারণ, একটি ব্যাংক খারাপ হলে অন্যটির ওপর এর প্রভাব পড়ে।

গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, আমরা ব্যাংক বন্ধের পক্ষে না, আমানতকারী যেন তার টাকা ফেরত পান সেটা নিশ্চিত করতে চাই। আমা‌দের লক্ষ্য ব্যাংকগু‌লো‌কে উন্ন‌তির মাধ্যমে অর্থ‌নৈ‌তিকভা‌বে শ‌ক্তিশালী করা।

দুর্বল চিহ্নিত ১০টি ব্যাংক তাদের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক ওয়ান-টু-ওয়ান ভিত্তিতে আলোচনা কার্যক্রম শুরু করছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো তিন বছর মেয়াদি বিজনেস প্ল্যান দেবে, যার ক্রমঅগ্রগতি বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যবেক্ষণ করবেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ