বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। এই ভূমিকম্পে ভারতের বেশকিছু অঞ্চলও কেঁপেছে।

নেপাল প্রশাসন জানিয়েছে, আজ সকাল ৮টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। কাঠমাণ্ডুর কাছেই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালে স্থানীয় সময় রোববার সকাল ৮টা ১৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছে। পূর্ব নেপালের কাঠমাণ্ডু থেকে ১৪৭ কিলোমিটার দূরে খোটাং জেলায় মারটিম বিরতা এলাকায় ভূমিকম্পের উৎসস্থল ছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ১০-১৫ মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা গিয়েছে।

এর কম্পন অনুভূত হয় শিলিগুড়িসহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ, বিহারের সীতামারি, মুজাফফরপুর ও ভাগলপুরেও। নেপালের ধিতুং ভারতের মুজাফফরপুর থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিহারের কিছু মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ