এমপিও নীতিমালা লঙ্ঘন করে সহকারী শিক্ষক পদে জালিয়াতির মাধ্যমে নিয়োগ ও এমপিওভুক্ত করার অভিযোগে গাইবান্ধার ১১টি মাদরাসাপ্রধানের এক মাসের বেতন স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিও বিলের তালিকা থেকেও নাম বাদ দেওয়া হয়েছে।
বেতন স্থগিত হওয়া প্রতিষ্ঠানপ্রধানরা হলেন–গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর শহরভানিয়া দাখিল মাদ্রাসার সুপার আনিছুর রহমান, খারিতা দাখিল মাদ্রাসার মেহেদুল ইসলাম, নাছিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার আব্দুল বারী মিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব দাখিল মাদ্রাসার আবুল কালাম আজাদ, সুন্দরকোল হযরত ফাতেমা (রা.) বালিকা দাখিল মাদ্রাসার গোলাম মোস্তফা, বালুয়া তমিজ উদ্দিন দাখিল মাদ্রাসার আব্দুল করিম মণ্ডল, তালুককানুপুর মোকাব্বারিয়া দাখিল মাদ্রাসার আব্দুল মোমিন সরকার, গোবিন্দপুর মোকাব্বরিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রউফ খান, চাঁপড়ীগঞ্জ সৈয়দ মিয়াজান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খালেদুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াধ বি ঘাট আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুস সামাদ ও পলাশবাড়ী উপজেলার ময়মন্তপুর আরএইচ দাখিল মাদ্রাসার সুপার মো. রেজাউল করিম।
অন্যà¦