বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

আবারও হলে ফিরছে চুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে এক সপ্তাহের হল ভ্যাকেন্ট শেষে আবারও হলে ফিরছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন চুয়েট শিক্ষার্থীরা।

এদিকে চুয়েট প্রশাসনের পূর্ব নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে ক্লাস-পরীক্ষা নেওয়ার নির্দেশনা থাকলেও আগামী দুইদিনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।

তারা জানিয়েছেন, ১৪ জুন বিকেল ৫টার মধ্যে ২২ দিনের বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করে প্রশাসন। সেইদিনই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবার সেই বন্ধ ৭ দিনে নিয়ে আসা হয়। এতে করে দূরের অবস্থানরত শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

শিক্ষার্থীরা আরও জানিয়েছে, অনেক শিক্ষার্থীকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিয়ে গাড়ির টিকেট করে বাড়ি ফিরতে হয়েছে। অনেকে আবার এখনও ক্যাম্পাসে ফিরতে পারেনি। এদিকে সিলেট ও রংপুর বিভাগে ভয়াবহ বন্যার কারণে সেই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চুয়েটে ফিরে আসা যেমন কষ্টসাধ্য তেমন দুর্বিষহ। এসব দিক বিবেচনা করে চলমান ৪টি ব্যাচের বিভিন্ন বিভাগে এই সপ্তাহের বাকি দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, চুয়েটের শিক্ষার্থীরা ২৬ জুন থেকে পুনরায় স্বাভাবিকভাবে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ