শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

শীঘ্রই ‘আজাদি মার্চের’ তারিখ ঘোষণা করবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বুধবার বলেছেন, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর কয়েক দিনের মধ্যে তার দল দ্বিতীয় 'হাকিকি আজাদি মার্চ'-এর তারিখ ঘোষণা করবে। এদিকে ইমরান বুধবার আবারো দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইসলামাবাদে পিটিআইয়ের জাতীয় কাউন্সিলের সভায় বক্তৃতাকালে তিনি বলেন, 'এটি হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম প্রতিবাদ। আমি আপনাদের প্রস্তুত থাকতে বলছি। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া মাত্র তারিখ দেব।'

তিনি দলীয় কর্মীদের বলেন, তারা রাজনীতি করছে না, করছে 'জিহাদ'। তিনি বলেন, 'আমরা এই দেশকে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রে নিয়ে যাব।'

পাকিস্তানের 'একমাত্র জাতীয় দল' হওয়ায় তার দলের বাড়তি দায়দায়িত্ব রয়েছে জানিয়ে ইমরান খান বলেন, পিপিপি ও পিএমএল-এন আঞ্চলিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে নির্বাচিত করার প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কারো আস্থা নেই। পুলিশ কর্মকর্তারা ও আমলারা, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পর্যন্ত তাদের ভয় পায়। তারা নিজেদের লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসাতে চাচ্ছে।

এদিকে বুধবার আবারো পিটিআইয়ের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী নাম প্রত্যাহার করে নিলে তিনি নির্বাচিত হন।

এছাড়া শাহ মাহমুদ কোরেশি ও আসাদ ওমর যথাক্রমে ভাইস-চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন। সূত্র : দি নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ