শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

হাতিরঝিল থেকে সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাংবাদিকের নাম আবদুল বারি। তিনি ডিবিসি নিউজের প্রডিউসার।

লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

তিনি জানান, আবদুল বারির দেহে আঘাতের বহু চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান  বলেন, হাতিরঝিল এলাকার এক পথচারী আমাদেরকে ফোন দিয়ে জানায় এখানে একটি মরদেহ পড়ে আছে। পরে আমরা সকাল ৭টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত বারীর পরিবার থেকে কোনো মামলা করা হয়নি।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছি। তবে এখন পর্যন্ত কাউকে আমরা গ্রেফতার করতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ