শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭


সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের পাশে হাটহাজারী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের পাশে দাঁড়িয়েছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা।

হাটহাজারী মাদরাসার প্রায় শতাধিক ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রক্তদান করেছে। এছাড়াও প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী রক্ত দিতে প্রস্তুত রয়েছে। তাদের নাম ও রক্তের গ্রুপ’সহ তালিকা তৈরি করা হয়েছে।

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এর নির্দেশনায় রক্তদান প্রক্রিয়া চলছে। ফেসবুক পেজে এতথ্য জানিয়েছে হাটহাজারী মাদরাসা কতৃপক্ষ।

পোস্টে আরও জানানো হয়, জামিয়ার নির্ধারিত যিম্মাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ যেসব হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা চলছে, সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। যেখানে যেখানে আহতদের চিকিৎসায় জরুরি রক্তের প্রয়োজন পড়ছে, সেখানে প্রয়োজন অনুপাতে রক্তদান করতে জামিয়া থেকে তালিকাভুক্ত নির্দিষ্ট রক্তের গ্রুপের শিক্ষার্থীদেরকে পাঠানো হচ্ছে।

সীতাকুণ্ডে আহতদের চিকিৎসায় জরুরি রক্তের প্রয়োজনে হাটহাজারী মাদরাসার পেজের ইনবক্সে রোগী বা রোগীর সাথে থাকা আত্মীয়তের নাম, মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, হাসপাতালের নাম উল্লেখপূর্বক টেক্সট মেসেজ করতে বিশেষভাবে অনুরোধ করেছে মাদরাসা কতৃপক্ষ।

এর আগে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্যলাভের জন্য মহান আল্লাহর রহমত ও সাহায্য কামনা করে গতকাল (রোববার) জামিয়ার কেন্দ্রীয় মসজিদ জামে বায়তুল কারীমে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়েছে।

এছাড়া বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একদল প্রতিনিধি পাঠায়। তারা সেখানে আহতদের পরিবার-পরিজনের মাঝে শুকনো খাবার, পানি ও নগদ অর্থসহায়তা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ