সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

নাইজেরিয়ায় চার্চে বন্দুকধারীদের হামলা, শিশুসহ নিহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় ওন্ডো রাজ্যের একটি ক্যাথলিক গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার (৫ জুন) সাপ্তাহিক প্রার্থনায় সমবেতদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। এতে শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। খবর রয়টার্সের।

নাইজেরিয়ার আইনপ্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ‍ওন্ডো রাজ্যের ওয়ো শহরের সেইন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনার সময় প্রার্থনাকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। হামলার পরপরই পালিয়ে যায় তারা।

ওয়ো শহরের এক কর্মকর্তা বলেছেন, এতে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই শিশু। আইনপ্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, ওয়োর ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আমরা এর আগে কখনো দেখিনি। এটা বড্ড বাড়াবাড়ি।

ওয়ো হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে ৫০টি মরদেহ ওয়ো ফেডারেল মেডিকেল সেন্টার ও সেই লুইস ক্যাথলিক হসপিটাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু বলেছেন, এ ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। শত্রুরা আমাদের শান্তি ও স্থিতিশীলতার ওপর হামলা চালিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অন্য কেউ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ