মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা দাওরায়ে হাদিসে দেশসেরা ঢালকানগর মাদরাসা দাওরায়ে হাদিসে মেধা তালিকার শীর্ষে যারা দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৯ শতাংশ

কবরের উপর দোয়া বা কোনো নসিহত লিখা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কবরের উপর কোনো কিছু লিখে রাখা কেমন? কোনো কোনো কবরের পাশে কুরআনের আয়াত, কালিমা, দুআ বা কোনো নসীহত লিখে রাখতে দেখা যায়। আবার কোনো কবরে মৃতের নাম ঠিকানা মৃত্যু তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু লেখার সুযোগ আছে কি?

উত্তর: কবরের উপর কুরআনের আয়াত লেখা জায়েয নয়। এতে কুরআন মাজীদের সম্মানহানী হয়। আর কালিমা বা অন্যান্য দুআ-দরূদও কবরে লেখা যাবে না।

হাদিস শরিফে কবরে কিছু লিখতে নিষেধ করা হয়েছে। হযরত জাবের রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনা করতে, কবরের উপর কিছু লিখতে, তার উপর কিছু নির্মাণ করতে ও কবর পাড়াতে নিষেধ করেছেন। -জামে তিরমিযী, হাদীস ১০৫২।

আর কবরস্থ ব্যক্তির পরিচয়ের জন্য কবরের পাশে তার নাম লিখে রাখার অবকাশ আছে। কেননা অন্য দলিল দ্বারা প্রমাণিত যে, কবরের চিহ্ন রাখা জায়েয। তাই শুধু নাম ঠিকানা লিখতে পারবে। ফকীহগণ বলেন, নাম ঠিকানা লেখা হাদীসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়।

-কিতাবুল আছার ১/২৬৬; মিরকাতুল মাফাতীহ ৪/১৬৬; হালবাতুল মুজাল্লী ২/৬২৭; আলবাহরুর রায়েক ২/১৯৪; রদ্দুল মুহতার ২/২৩৭। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ