শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

ঈদের সকালে ঢাকায় বৃষ্টির ছোঁয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের সকালে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। দিনভর আরো বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আবহাওয়া অধিদপ্তরের আগেই পূর্বাভাস ছিল ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আজ সারাদেশেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টি হবে। তবে ভোর থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হচ্ছে। আর এখনকার বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে।’

এদিকে ভোর থেকে নওগাঁয় ৩৮ মিলিমিটার, তেঁতুলিয়ায় ২ মিলিমিটার, রাজারহাটে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোট হিসেবে এই চার জায়গায় প্রায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ