শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

নিউমার্কেটের এরোপ্লেন মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের বৃহত্তর জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজি আবদুল্লাহ ঢাকার ব্যস্ততম এলাকা নিউমার্কেট এলিফ্যান্ট রোডে অবস্থিত ঐতিহ্যবাহী এরোপ্লেন মসজিদে আগামী ৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজ পড়াবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ আলেম হাফেজ মাওলানা মুফতী সানাউল্লাহ খান।

১৯৬০ দশকে নির্মিত হয় এলিফ্যান্ট রোডের এই ঐতিহাসিক এরোপ্লেন মসজিদ। মসজিদটির প্রতিষ্ঠাতা মো. ইসমাইল (মৃত্যু ১৯৮১) তাঁর পিতা ছিলেন মো. ইব্রাহিম, তিনি ছিলেন ঢাকা নবাবদের স্টেটের মুনশি।

সে সুবাদে নীলক্ষেত ও লালমাটিয়া এলাকায় তিনি বেশ কিছু জমির মালিকানা পান, তার মৃত্যুর পর তার পুত্র মোঃ ইসমাইল নিজেদের প্রায় ৯ কাঠা জমির ওপর ১৯৬০ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ