শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

এলপিজির দাম ফের বাড়ছে নাকি কমছে জানা যাবে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নির্ধারণ করা হবে আগামী বৃহস্পতিবার (৫ মে)। প্রতি মাসের ৩ তারিখে এলপিজির দাম নির্ধারণ করা হলেও এবার ঈদের ছুটি থাকায় তা করা হচ্ছে ৫ মে।

গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বাংলাদেশ অ্যানার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটায় ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে এলপিজির মূল্য ৫০ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ৬২ টাকা বৃদ্ধি করা হয়। তাছাড়া মার্চেও দাম বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়। আর সর্বশেষ এপ্রিল মাসে ৪৮ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৪৩৯ টাকা নির্ধারণ করে সরকার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ