শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল পদ্মায় দিল্লি অগ্নিকাণ্ড: বহু মানুষের জীবন বাঁচিয়ে হিরো ৫ মুসলিম যুবক

বিশ্বে করোনায় মৃত্যু ২৬৬৫, শনাক্ত ৬ লাখ ৫৭ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব কয়েকদিন ধরেই নিম্নমুখী। তবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার দাপট কিছুটা বেড়েছে।

এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন দুই হাজার ৬৬৫ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ২৩৩ জন।

এর আগের দিন বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুই হাজার ৮০৬ জন। একই সময় ভাইরাসটিতে সংক্রমিত হন ৬ লাখ ২৪ হাজার ৫২৮ জন।

তার আগের দিন মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন। অন্যদিকে মারা যান এক হাজার ৭৭৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৪১৫ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার ৮২ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৪৫৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ২৪৭ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ১৯ হাজার ৭৭৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১২ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৬৫৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৪ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৩ হাজার ১৬৫।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ