সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

ঈদে ব্যাংক খোলা রাখা নিয়ে সর্বশেষ যে সিদ্ধান্ত হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরে লম্বা ছুটি পড়ে যাওয়ায় শনিবার সারা দেশে ব্যাংক খোলা থাকছে। পাশাপাশি পোশাক কারখানার শ্রমিকদের বেতনভাতা দেওয়ার সুবিধার্থে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু জায়গায় ব্যাংক খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষ্যে ব্যবসা-বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে।

পরিপ্রেক্ষিতে সবার সুবিধার্থে ৩০ এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারা দেশে ‘সীমিত পরিসরে’ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এর আগে ২৯শে এপ্রিল শুক্রবার এবং ৩০শে এপ্রিল শনিবার পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার নতুন সার্কুলারে শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ