মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

শাহবাজ শরিফ বললেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতার সামর্থ্য রাখে না পাকিস্তান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে দেশটি যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা করার সামর্থ্য রাখে না। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা করার মতো সামর্থ্য রাখে না পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সুসম্পর্ক স্থাপন করা দরকার।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দাবি, বিদেশী (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র ও অর্থের মাধ্যমে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় বিদেশী ষড়যন্ত্রের বিষয়ে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা না করে সুসম্পর্ক স্থাপন করার কথা বলেন শাহবাজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরো বলেছেন, যদিও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে যে এখানে (ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করারা ক্ষেত্রে) কোনো বিদেশী ষড়যন্ত্র নেই। এরপরেও তিনি বিদেশী ষড়যন্ত্রের ওই চিঠি নিয়ে বিচার বিভাগী কমিশন গঠন করবেন।

সাম্প্রতিক সময়ে করাচিতে হওয়া উগ্রবাদী হামলার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনা পাকিস্তানের জন্য খুবই ক্ষতিকর। পাকিস্তান তার নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করবে।

তিনি আরো বলেন, বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে করাচি সফর করতে বলেছেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির সিন্ধু প্রদেশের সরকারের সাথে কথা বলে চীনের নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ