শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


যেসব কাজ করলে এতেকাফ ভেঙ্গে যায় (২য় পর্ব)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাদেকুর রহমান: যেসব অবস্থায় এতেকাফ ভেঙ্গে দেওয়া ওয়াজিব। না ভাঙ্গলে গুনাগার হবে:

১.কাউকে পানিতে ডুবে যেতে দেখলে,যদি তাকে উদ্ধার করার মতো কেউ না থাকে। ২. কাউকে আগুনে পুড়ে যেতে দেখলে, যদি তাকে রক্ষা করার মত কেউ না থাকে । ৩.খলীফাতুল মুসলিমীন সকলকে জিহাদে যাওয়ার হুকুম করলে ।

৪. জানাজা উপস্থিত হলে, যদি জানাজা পড়ানোর মতো কেউ না থাকে। ৫. আদালতে সাক্ষ্য দেওয়া আবশ্যক হলে, যদি সাক্ষ্য না দেয় তাহলে হকদারের হক নষ্ট হয়ে যাবে।

৬. মসজিদ ভেঙ্গে যেতে শুরু হলে, মসজিদ থেকে বের না হলে দেয়ালের নিচে চাপা পড়ার আশঙ্কা আছে। ৭. নিজে বেশি অসুস্থ হয়ে গেলে,ডাক্তার না দেখালে প্রাণ নাশের আশঙ্কা আছে। ৮. নিজ পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে ,ডাক্তার দেখানোর মত কেউ যদি না থাকে।

৯. ঘরের মালামাল চুরি বা লুণ্ঠিত হওয়ার আশঙ্কা হলে,যদি এতেকাফকারী ঘরে উপস্থিত না হয়। ১০. সরকারি কর্মকর্তা এতেকাফকারী কে গ্রেফতার করতে উপস্থিত হলে। উক্ত সূরতগুলোতে এতেকাফ ভেঙ্গে দিবে এবং পরবর্তীতে তা কাযা করে নেবে। ফাতাওয়া শামি-৩/৪৩৭-৪৩৯.ফাতাওয়া আলমগিরি-১/২১২।

যেসব সূরুতে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে গুনাহ হবে না:

১.কেউ অন্যায় ভাবে মসজিদ থেকে এতেকাফকারিকে বের করে দিলে। ২.পেশাব-পায়খানার জন্য বের হওয়ার পর কোন পাওনাদার তাকে আটক করে রাখলে । এক্ষেত্রে এতেকাফকারী পাওনাদার সহ সাথে সাথে মসজিদে ঢুকে গেলে এতেকাফ ভঙ্গ হবে না।

৩.মসজিদে জামাত কায়েম করার মতো কোনো মুসল্লী না থাকায় এতেকাফকারি মসজিদ থেকে বের হয়ে গেলে। প্রথম এবং দ্বিতীয় সূরতে এতেকাফকারী বিলম্ব না করে সাথে সাথে অন্য কোন মসজিদে ঢুকে গেলে এতেকাফ ভঙ্গ হবে না। ফাতাওয়া শামি-৩/৪৩৮.ফাতাওয়া আলমগিরি-১/৩১২.

ফরজ গোসলের পর নাপাক কাপড় ধৌত করতে পারবে কি?

উত্তর :- মান্নত এতেকাফ হলে পারবে না। সু্ন্নত এতেকাফ হলে অল্প সময়ে দ্রুততার সাথে ধৌত করতে পারবে। মাসায়েলে এতেকাফ -৩৯, কেফায়াতুল মুফতি ৪/৩৩৪

এতেকাফকারী মেসওয়াক বা ব্রাশ করার জন্য মসজিদের বাহিরে যেতে পারবে কি? উত্তর :- শুধু এগুলোর জন্য যেতে পারবে না।তবে ওযু- ইস্তেন্জার সাথে সেগুলো করতে পারবে। আহসানুল ফাতওয়া ৪/৫০২

এতেকাফকারী খাবারের আগে বা পরে হাত ধোয়ার জন্য কি বাহিরে যেতে পারবে? উত্তর:- না, শুধু হাত ধোয়ার জন্য যেতে পারবে না। বরং মসজিদের ভিতরেই হাত ধোয়ার ব্যবস্থা করবে। মাসায়েলে এতেকাফ -৩৭

টিউবওয়েল অথবা টেপ থেকে খাবারের পানি আনার জন্য বা খাওয়ার জন্য কি বাহির হতে পারবে? উত্তর: খাবারের পানি এনে দেওয়ার মত কেউ নà