মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

এরদোগানের সঙ্গে আলোচনা জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কের মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যেই দেশটি সফর করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

গতকাল সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় তাকে স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। পরে তুর্কি নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন জাতিসংঘ মহাসচিব। এ সময় বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের। এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্কে গিয়ে এরদোগানের সঙ্গে এ বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিব। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, গুতেরেস-এরদোয়ান বৈঠকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোরের ওপর জোর দেওয়া হয়েছে। এ সময় যুদ্ধ অবসানে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব।

এর আগে গত ১৮ এপ্রিল জাতিসংঘের সহায়তা কার্যক্রম বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মানবিক আলোচনার জন্য তুরস্কের ভূমিকার প্রশংসা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ