মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ক্রিকেট টুর্নামেন্টে মুসলিমদের অংশগ্রহণে নি*ষেধাজ্ঞা বি*জেপি বিধায়কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে মুসলিম খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে উদ্যোক্তারা। বিজেপি বিধায়ক দেবেন্দ্র ভার্মা এই টুর্নামেন্টের প্রধান আয়োজক।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ৩২টি দল এই টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে। ২০ এপ্রিল এই খেলা শুরু হয়। তবে কিছু টিমে মুসলিম খেলোয়াড়রা ছিলেন। তাদের খেলতে বারণ করা হয়েছে।

এদিকে, এই সিদ্ধান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে একথা উল্লেখ করে মুসলিমদের একাংশ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ক্রিকেটার সোহেল তানভীর জানিয়েছেন, ‘এবারই প্রথম মুসলিম খেলোয়াড়দের অংশ নিতে দেয়া হচ্ছে না। এই সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। ধর্মের নামে খেলার মাঠেও বিভাজন করা হচ্ছে।’

অপর এক ক্রিকেটার মুহাম্মদ ইকরার জানিয়েছেন, ‘স্থানীয় বিধায়কই ষড়যন্ত্র করছেন। এবার স্থানীয় ক্লাবও আমাদের খেলতে নেবে না।’

বিজেপি বিধায়কের দাবি, ‘খেলার সুযোগ না পেয়ে ওরা এসব বলছে। বিষয়টি জানি না।’

আয়োজকদের অন্যতম দীনেশ পালিওয়ালের দাবি, কোনো ধর্ম খারাপ এটা আমরা বলছি না। তবে বছর চারেক আগে কয়েকজন মুসলিম খেলোয়াড় একটি ম্যাচ জেতার জন্য কয়েকজনকে মারধর করেছিল। তারপর চার বছর ধরে এই টুর্নামেন্ট হয়নি। তবে এবার শান্তি বজায় রাখার জন্য মুসলিম খেলোয়াড়দের টুর্নামেন্টে অংশ নিতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ