শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

ভুলে ভাড়া না দিয়ে লোকাল বাস থেকে নেমে গেলে পরবর্তীতে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।নাজমুল হাসান সাকিব।।

একজন জানতে চেয়েছেন, রাজধানীর মালিবাগ রেল গেইট থেকে তুরাগ বাসে উঠলাম। রামপুরা ব্রিজ নামলাম। নেমে রাস্তা ক্রস করে এই পার আসার পর মনে হল, কন্ট্রাকটর আমার কাছে ভাড়া খুজেনি আর আমিও ভুলে তাকে ভাড়া দেয়ার কথা ভুলে গিয়েছি। পরে ওই পার তাকিয়ে দেখলাম বাস ততক্ষণে চলে গিয়েছে। এই ঋণ শোধ করার উপায় কী???

উত্তর: যথাসম্ভব উক্ত নির্দিষ্ট বাসটি খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করতে হবে। শত চেষ্টা করেও যদি না পাওয়া যায় তবে উক্ত টাকা বাস কর্তৃপক্ষের মূল মালিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সম্ভব না হলে কোনো গরীব/মিসকিন দেখে সদকাহ করে দিতে হবে।

হ্যাঁ যদি পরবর্তীতে কখনো কোনো মাধ্যমে ঐ নির্দিষ্ট বাসটি খুঁজে পাওয়া যায়, তখন তার নিকট থেকে সদকাহ বিষয়ের সম্মতি/অনুমতি নিতে হবে, বা তার থেকে ক্ষমা করে নিতে হবে। নতুবা তার প্রাপ্য তাকে ফিরিয়ে দিতে হবে।

তাছাড়াও আপনার জন্য করণীয় হলো,
১. এমন কাণ্ডের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে৷
২. আগামীতে এসব না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সচেতন হতে হবে৷
(ফাতওয়ায়ে শামী: ৪/২৮৭-২৮৯, আল বাহরুর রায়েক: ৫/১৫২, হেদায়া: ৪/৩৩৯)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ