শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

নিউমার্কেটের ঘটনার সমাধান হয়েছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় সরকার হস্তক্ষেপ করায় দুই দিনের মধ্যেই সমাধান হয়েছে।

এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে বিএনপি ও তার দোসররা। অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের জবাব দিতে হবে। কোন স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ করেছে, বিএনপিকে তথ্য প্রমাণ দেয়ার অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নিউমার্কেটে গোলমাল, তাতেই বাংলাদেশে যেন আকাশ ভেঙে পড়েছে। বিএনপি আমলে নিউমার্কেট, এলিফেন্ট রোড এলাকা প্রতিদিন রণক্ষেত্রে পরিণত হতো। এখানে তো সরকার হস্তক্ষেপ করেছে, ব্যবস্থা নিচ্ছে। এখানে তো স্থায়ী রণক্ষেত্র হয়নি।

সংগঠনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ