সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে ‘মেঘনার পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ হবে’  ‘বাজেট বাস্তবায়নে ছলচাতুরি ও অপচয়ের অধিকার জনগণ কাউকে দেয়নি’

মসজিদে আক*সা রক্ষা*য় মুস*লিম উম্মাহকে জে*গে ওঠার আহ্বান যুব জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানের পবিত্রতা নষ্ট করে মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসায় নিরীহ মুসল্লিদের ওপর ইসরায়েলি ইহুদী সন্ত্রাসীদের হামলা পুরো বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে।

ইসরায়েলি পুলিশ এই গর্হিত কাজ করে মানবাধিকার লংঘন করেছে। এখনই সময় মুসলিম উম্মাহকে জেগে ওঠে মসজিদে আকসা রক্ষা করার।

আজ রোববার (১৭ এপ্রিল) যুব জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

রাজধানীর পল্টনস্থ ওয়েস্টন হোটেলে যুব জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালীম বিন হারুন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

আরো বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি জাকির হোসাইন খান, প্রিন্সিপাল বেলায়েত হোসেন আল-ফিরোজী।

মাওলানা আতাউর রহমান আতিকী, মুফতি আতাউর রহমান খান, মাওলানা তোফায়েল গাজালি, মুফতি আবু সাঈদ, মুফতি কামরুজ্জামান কাসেমী, মুফতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সভাপতি নিজাম উদ্দিন আল আদনান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন,বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। ৯০% মানুষ মুসলমান। মুসলিম নারীদের জন্য পর্দা ও হিজাব ফরজ বিধান। আমরা ইদানিং দেখতে পাচ্ছি কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হিজাব নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে।এটা ধর্মীয় অবমাননার শামিল। ধর্মীয় অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জমিয়তের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ