শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

পাঞ্জাবির দাম দ্বিগুণ বা‌ড়ি‌য়ে ৫০ শতাংশ ছা‌ড়ে বি‌ক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদকে সামনে রেখে অভিনব কায়দায় ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের আইআরও (iro) নামে একটি প্রতিষ্ঠান। পাঞ্জাবির দাম দ্বিগুণ বা‌ড়ি‌য়ে ৫০ শতাংশ ছাড়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে ক্রেতাদের গলা কাটছে।

ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন তথ্যের সত্যতা মিলেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১৭ এপ্রিল) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি ঢাকা পোস্টকে বলেন, একজন ভুক্তভোগী ক্রেতা আমাদের যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, এলিফ্যান্ট রোডের আইআরও নামে একটি প্রতিষ্ঠানটি ৫০ শতাংশ ছাড়ের নামে প্রতারণা করছে।

তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে গিয়ে দেখা যায়, পাঞ্জাবির স্টিকারে ৫০ শতাংশ ছাড় দিয়ে এমআরপি (মূল্য) ২ হাজার ৪৯০ টাকা লাগানো।

ওই স্টিকার খুলে দেখা যায়, নিচে আরেকটি স্টিকার সেটিতে ১ হাজার ৭৯০ টাকা লিখা। তার নি‌চে আ‌রেক‌টি স্টিকার যেখানে মূল্য লিখা ১ হাজার ১৯০ টাকা। অর্থাৎ ১ হাজার ১৯০ টাকার পাঞ্জাবি ২ হাজার ৪৯০ টাকা লিখে ৫০ শতাংশ ছাড়ের নামে প্রতারণা করছে। অভিযানে প্রতিষ্ঠানটির এই প্রতারণা প্রমাণ হওয়ায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ