মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

উত্তেজনা মধ্যে আবারো আল-আকসায় ই*সরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী। সকালে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে গেলে এ অবস্থা তৈরি হয়। দুইদিন আগেও মসজিদটিতে ব্যাপক তাণ্ডব চালায় দেশটির  পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানটিতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

জানা গেছে, ইসরায়েলি পুলিশ মসজিদ থেকে ফিলিস্তিনিদের বাইরে সরিয়ে দিয়েছে। যদিও অনেকে এখনো ভেতরে রয়েছেন। তাছাড়া পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় রেডক্রসের কর্মীদের মসজিদ প্রাঙ্গণে ঢুকতেও বাধা দেওয়া হয়।

গত শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হন ১৫৮ জন ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিন শতাধিক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ