মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভারতে আরও এস-৪০০ পাঠাল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে অত্যাধুনিক মডেলের রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর যন্ত্রাংশের আরেকটি চালান ভারতে এসে পৌঁছেছে।

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কো এস-৪০০ ট্রাম্ফ নামে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে দিল্লিতে।

শুক্রবার ভারতের গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ভারতের এক কর্মকর্তারার বরাতে স্থানীয় গণমাধ্যম এএনআই জানিয়েছে, চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরও এস-৪০০ আনা হবে।

এদিকে ইউক্রেনে হামলার পর থেকে মস্কোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা নেতারা। রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ডিসেম্বর থেকেই ভারতে এস-৪০০ এর চালান পাঠানে শুরু করে। সম্প্রতি ভারতে পাঠানো এস-৪০০ এর সঙ্গে যুদ্ধবিমানের যন্ত্রাংশসহ আরও সমারাস্ত্র পাঠিয়েছে রাশিয়া।

জানা গেছে, রাশিয়ার এ প্রতিরক্ষা ব্যবস্থা নৌ ও আকাশ পথে ভারতে পৌঁছেছে। ভারত রাশিয়া থেকে ৪৯ দশমিক তিন শতাংশ অস্ত্র আমদানি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ