মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বে করোনায় মৃত্যু ফের বেড়েছে, কমেছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধীরে ধীরে প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশ্বের দেশে দেশে টিকাকরণের ফলে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন অনেক কমেছে। কদিন ধরে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী থাকলেও শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা বেড়েছে। তবে কমেছে সংক্রমণ।

এ সময় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন। মারা গেছেন আরও ৩ হাজার ৩৬৯ জন। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৯ লাখ ৭৮ হাজার ৬০৭ জন। এ সময় মারা যান ২ হাজার ৭৪৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৩০ লাখ ২৭ হাজার ২২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৫২৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ১৭ হাজার ৮৭২ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৬৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৪ হাজার ৯০২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ৯০০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৭২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২ লাখ ৩৪ হাজার ২৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৮৫৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ